কমলগঞ্জ প্রতিনিধি

২১ মে, ২০২০ ২১:৫৪

কমলগঞ্জ ৫শ পরিবারকে আর্থিক সহায়তা দিলেন পৌর মেয়র

মৌলভীবাজারের কমলগঞ্জ পৌর এলাকায় কর্মহীন, অসহায় ও হতদরিদ্র ৫০০ পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করেছেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ।

বৃহস্পতিবার (২১মে) দুপুর ১২টায় পৌর মেয়রের ব্যক্তিগত কার্যালয়ে এসব অর্থ বিতরণ করেন। আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে কর্মহীন, অসহায় ও হতদরিদ্র ৫০০ পরিবারের মধ্যে নগদ ২০০ টাকা করে অর্থ বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক সালাউদ্দিন, হৃদয় ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আপনার মন্তব্য

আলোচিত