১৬ আগস্ট, ২০২০ ০০:৫৪
করোনায় আক্রান্ত পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী এবং মৌলভীবাজার- ১ আসনের সাংসদ মো. শাহাব উদ্দিনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) দুপুরে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে কমপ্লেক্স সভা কক্ষে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদীপ বিশ্বাস, উপজেলা অাওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ একেএম হেলাল, স্বাস্থ্য কমপ্লেক্সের অাবাসিক মেডিকেল অফিসার ডা. ফেরদৌস অাক্তার, ডা. ফয়জুল ইসলাম, ডা. রাজীব দেবনাথ, ডা. অনন্যা রশিদ প্রমুখ উপস্হিতি ছিলেন। দোয়া পরিচালনা করেন উপজেলা মসজিদের ইমাম।
আপনার মন্তব্য