২৩ আগস্ট, ২০২০ ১৯:৪২
সিলেট নগরীর পাঠানটুলা থেকে চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯।
শনিবার (২২ আগস্ট) রাত ৮টায় তাকে গ্রেপ্তার করা হয়। রোববার (২৩ আগস্ট) সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় র্যাব-৯।
অভিযানে নেতৃত্ব দেন সদর কোম্পানি (সিলেট ক্যাম্প) এর অপারেশন অফিসার সিনিয়র এএসপি নাহিদ হাসান।
র্যাব জানায়, এসএমপির কোতোয়ালী থানার পাঠানটুলা এলাকা থেকে কোতোয়ালী মডেল থানা মামলা নং ৫/২৯৬ তারিখ ০২ আগস্ট ২০২০ ধারা- ৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০ হত্যা মামলার পলাতক আসামীকে গ্রেপ্তার করে র্যাব-৯।
গ্রেপ্তারকৃত আসামির নাম ও ঠিকানা- তাজুল ইসলাম (৪৫), পিতা- মো. আমিন উল্লাহ, সাং- কোতোয়ালি, এসএমপি সিলেট।
গ্রেপ্তারকৃত আসামিকে এসএমপির কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।
আপনার মন্তব্য