২৪ আগস্ট, ২০২০ ১৬:১৭
সিলেটের জকিগঞ্জের খেয়াঘাট থেকে র্যাব অভিযান চালিয়ে আমাদানি নিষিদ্ধ ভারতীয় বিড়িসহ সিরাজ মিয়া (৫৩) নামের একজনকে গ্রেপ্তার করেছে।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে জকিগঞ্জ থানা পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।
এর আগে রোববার (২৩ আগস্ট) রাতে র্যাব তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত সিরাজ জকিগঞ্জের কিলোগ্রামের মৃত সুজ্জাত আলীর ছেলে।
এ সময় র্যাব তার কাছ থেকে ১ লাখ ৪৬ হাজার ৫শত বিড়ি উদ্ধার করে।
এ ঘটনায় থানায় র্যাব বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে।
আপনার মন্তব্য