গোয়াইনঘাট প্রতিনিধি

১৩ সেপ্টেম্বর, ২০২০ ১৭:৩২

গোয়াইনঘাটে ছাত্রদলের আহবায়ক কমিটি

সিলেটের গোয়াইনঘাট উপজেলা ছাত্রদলের ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

৮ সেপ্টেম্বর সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) দেলোয়ার হোসেন নাদিম স্বাক্ষরিত এক পত্রে সাহেদ আহমদকে আহ্বায়ক ও মুমিনুল হককে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

আহ্বায়ক কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন যুগ্ম আহ্বায়ক হোসাইন আহমদ, আরিফুল ইসলাম, সাদেক আহমদ, তারেক আহমদ, আক্তার ফারুক, এম ওয়ারিছ উদ্দিন, ইকবাল হোসেন, শাকিল আহমদ ইবন, হাসান আল ফাহিম, ইউসুফ আহমদ।

সদস্য মো. ইয়াহিয়া, কাওছার আহমদ সাজু, রিয়াজ উদ্দিন বাবুল, রাসেল আহমদ, নাছিম আহমদ, সুফিয়ান আহমদ, সবুজ হাসান ইকবাল, ওমর ফারুক ও নুরুল আমিন জয়।

কমিটিকে ৬০ দিনের মধ্যে গোয়াইনঘাট উপজেলার সকল ইউনিয়নে ছাত্রদলের কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত