নিজস্ব প্রতিবেদক

১৪ সেপ্টেম্বর, ২০২০ ২২:৩৪

সিলেটে আরও ১৭ জনের করোনা শনাক্ত

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে আরও ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) ওসমানী ল্যাবে শনাক্ত হওয়া ১৭ জনের সকলেই সিলেট জেলার বাসিন্দা।।

ওসমানী হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় সিলেট মিররকে জানান, আজ ল্যাবে ২৬৮টি নমুনা পরীক্ষায় ১৭ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তদের সবাই জন সিলেট জেলার বাসিন্দা।

এ নিয়ে সিলেট জেলায় ৬ হাজার ৪৫০ জন, সুনামগঞ্জে ২ হাজার ২৫১ জন, হবিগঞ্জে ১ হাজার ৬৭০ জন ও মৌলভীবাজারের ১ হাজার ৬২৪ জনের করোনাভারাস শনাক্ক হয়েছে।

বিভাগে করোনায় এ পর্যন্ত মারা গেছেন ২০৩ জন। মৃতদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ১৪৭ জন, সুনামগঞ্জে ২২ জন, হবিগঞ্জে ১৪ জন এবং মৌলভীবাজার জেলায় ২০ জন রয়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত