গোলাপগঞ্জ প্রতিনিধি

১৫ সেপ্টেম্বর, ২০২০ ১৬:২১

লক্ষীপাশা ইউপি চেয়ারম্যান শূন্য পদের উপ-নির্বাচন ২০ অক্টোবর

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষীপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শূন্য পদের উপ-নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে আগামী ২০ অক্টোবর ভোটগ্রহণের তারিখ নির্ধারণ, মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ২৩ সেপ্টেম্বর, মনোনয়নপত্র যাচাই ২৬ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৩ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, লক্ষীপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কবির আহমদ মুসন গত ৪ জুন মৃত্যুবরণ করলে এ পদটি শূন্য হয়ে যায়।

আপনার মন্তব্য

আলোচিত