জৈন্তাপুর প্রতিনিধি

১৬ সেপ্টেম্বর, ২০২০ ২১:৪১

জৈন্তাপুরে ৮টি বক পাখি অবমুক্ত, জরিমানা

সিলেটের জৈন্তাপুর উপজেলায় ৮টি বক পাখি অবমুক্ত করা হয়েছে। সেই সাথে পাখির মাংস রান্না করে বিক্রয়ের দায়ে ১ ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৪টায় জৈন্তাপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা পারভীন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি মো. ফারুক আহমদের নেতৃত্বে উপজেলার হরিপুর বাজারে অভিযান পরিচালনা করে ৮টি কানা বক পাখি আটক করেন।

এছাড়া একই সময়ে ভাই ভাই রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করে রান্না করা পাখির মাংস উদ্ধার করেন।

অভিযান পরিচালনা শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ এর ৩৮ ধারায় একজন আসামিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত রান্না করা পাখির মাংসসমূহ সকলের সম্মুখে বিনষ্ট করে দেওয়া হয়। অপর দিকে উদ্ধার হওয়া ৮টি বক পাখিগুলো আকাশে অবমুক্ত করে দেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদা পারভীন বলেন, আমরা উপজেলায় আকস্মিক অভিযান পরিচালনা করে ৮টি পাখি, রান্না করা পাখির মাংস উদ্ধার করে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে ব্যবস্থা গ্রহণ করেছি।

তারা আরও জানান, উপজেলার সবকটি বাজারে আকস্মিকভাবে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

আপনার মন্তব্য

আলোচিত