গোলাপগঞ্জ প্রতিনিধি

২০ অক্টোবর, ২০২০ ২০:১৫

লক্ষীপাশা ইউপি উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী তুহিন বিজয়ী

সিলেটের গোলাপগঞ্জের লক্ষীপাশা ইউনিয়নের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকে আব্দুল আলিম তুহিন প্রতিদ্বন্দ্বী প্রার্থী থেকে ৮৬ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। বিজয়ী প্রার্থীর প্রাপ্ত ভোট হচ্ছে ৩২২৪। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাহতাব উদ্দিন জেবুল (আনারস) পেয়েছেন ৩১৩৮ ভোট।

মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৭টায় উপজেলা অডিটোরিয়ামে এ ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন অফিসার সাইদুর রহমান।

এ নির্বাচনে নৌকা ও ধানের শীষের প্রার্থীর ধস নামে। নৌকার প্রার্থী মাহমুদ হোসেন পেয়েছে ২৮৬৮ ভোট ও ধানের শীষের প্রার্থী৷ আফজাল হোসেন পেয়েছেন ১৪২২ ভোট।

এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৭ হাজার ৯ শত ১১ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৮ হাজার ৯ শত ৪৪ আর নারী ভোটার ৮ হাজার ৯ শত ৬৭ জন ।

আপনার মন্তব্য

আলোচিত