নিজস্ব প্রতিবেদক

০৫ নভেম্বর, ২০১৫ ০৩:১৪

নগরীতে প্রচারপত্র বিলিকালে হিজবুত সদস্য আটক, ৫ দিনের রিমান্ডে

নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীর সদস্য আটককৃত তাসফিক আহমদকে (২৪) ৫দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-১ মো. সাহেদুল করিম তার রিমান্ড মঞ্জুর করেন। ধৃত তাসফিক গোলাপগঞ্জ থানার চন্দনপুর গ্রামের মহি উদ্দিনের পুত্র।

এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) সামছুদ্দিন মোঃ ইলিয়াছ বুধবার সন্ধ্যায় ধৃত তাসফিক আহমদকে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে তার বিরুদ্ধে ১০ দিনের রিমান্ডের আবেদন জানান। আদালত শুনানী শেষে তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। বুধবার রাত থেকেই তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

জানা যায়, গত মঙ্গলবার সন্ধ্যায় নগরীর বন্দরবাজারস্থ কেন্দ্রীয় জামে মসজিদে মাগরিবের নামাজের পর হিযবুত তাহরীর ৭/৮জন সদস্য মুসল্লিদের মধ্যে প্রচারপত্র বিতরণ করতে থাকেন। পরে দ্রুত পালিয়ে যেতে থাকলে সরকার দলীয় কয়েকজন তাদের ধাওয়া করে তাসফিক নামের একজনকে আটক করে পুলিশে দেন। এ ব্যাপারে র‌্যাব-৯’র এসআই মোশারফ হোসেন বাদি হয়ে তাদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করেন।

আপনার মন্তব্য

আলোচিত