০৫ নভেম্বর, ২০১৫ ০৮:০৫
প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ধর্মঘট প্রত্যহার করেছেন শিক্ষানবীশ চিকিৎসকেরা। বৃহস্পতিবার সকাল আটটা থেকে যথারীতি তারা কাজে যোগ দেবেন বলে জানিয়েছেন ওসমানী হাসপাতাল শিক্ষানবিশ চিকিৎসক পরিষদের প্রচার সম্পাদক সৌরভ দেব।
এর আগে বুধবার রাত দশটার দিকে মৃত্যুবরণকারী রোগীর ছেলে জহুরুল ইসলামকে আটক করে নিয়ে যায় পুলিশ। পরে প্রশশাসন পুলিশ ও ইন্টার্ন চিকিৎিসকের ত্রিপক্ষীয় আলোচনায় সকাল থেকে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেন।
এর আগে চিকিৎসাধীন অবস্থায় এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে রোগীর স্বজনদের হামলার প্রতিবাদে বুধবার রাতে এ ধর্মঘট আহ্বান করা হয়।
এসময় হাসপাতালের ভেতরে ইন্টার্নদের মিছিল সমাবেশে আতংকিত হয়ে পড়েন হাসপাতালে আসা সাধারন রোগীরা। অনেকে চিকিৎসা না নিয়ে অন্যত্র চলে যায়। সবচেয়ে বেশি বিপাকে পড়েন গ্রামাঞ্চল থেকে আসা সাধারন মানুষ।
তবে সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক হকে শুরু করে।
আপনার মন্তব্য