০৬ ফেব্রুয়ারি , ২০২১ ২৩:২৯
সিলেটের দুটি স্থানে পৃথক অভিযান চালিয়ে ৬৪০ পিস ইয়াবা ও ৭০০ গ্রাম গাঁজাসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব বাদী হয়ে এদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে মামলা করেছে।
শনিবার (৬ ফেব্রুয়ারি) র্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই জানানো হয়েছে।
র্যাব সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগতে রাতে মোগলাবাজার থানা এলাকায় অভিযান চালিয়ে ২২৫ পিস ইয়াবাসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়। এরা হচ্ছে শাহিন আহমেদ (২৫), মো. শাহেদুজ্জামান (৩২) ও মাছুম আহমেদ (২২)। অপরদিকে একই রাতে কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে ৪১৫ পিস ইয়াবা ও ৭০০ গ্রাম গাজাঁসহ রাধা (৩৫) নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়।
আপনার মন্তব্য