০৫ নভেম্বর, ২০১৫ ১৫:১৫
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওরে নৌকাডুবির ঘটনায় এক মৎস্যজীবী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভোরে মাটিয়ান হাওরে এঘটনা ঘটে।
নিহত আসতার মিয়া (৫৫)। আসতার উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের মাটিয়ান গ্রামের আব্দুল লতিফের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে পিতা-পুত্র নৌকাযোগে গ্রামের সামনে হাওরে মৎস্য আহরণের জন্য যান। এসময় আকস্মিক ঝড়ের কবলে পড়ে নৌকাডুবে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহীদুল্লাহ নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
আপনার মন্তব্য