০৫ নভেম্বর, ২০১৫ ১৬:৫২
মৌলভীবাজারের কমলগঞ্জে উপজেলা প্রশাসনের সরকারি কর্মকর্তা-কর্মচারী, সেবাগ্রহীতা, জনপ্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তির সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহষ্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. কামরুল হাসান।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সফিকুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান, প্যানেল চেয়ারম্যান পারভীন আক্তার, ভাইস চেয়ারম্যান সিদ্দেক আলী, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) বদরুল হাসান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মুনিম তরফদার, কমলগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-১ মো. আনোয়ার হোসেন, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ, কমলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া শফি, মুন্সীবাজার ইউপি চেয়ারম্যান আব্দুল মোতালিব তরফদার, আলীনগর ইউপি চেয়ারম্যান ফজলুল হক বাদশা, পতনঊষার ইউপি চেয়ারম্যান সেলিম আহমদ চৌধুরী, উপজেলা প্রকৌশলী কিরণ চন্দ্র দেবনাথ, উপজেলা কৃষি অফিসার শামসুদ্দিন আহমদ, উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা. মো. ইয়াহিয়া, মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির কমলগঞ্জ জোনাল অফিসের ডিজিএম প্রকৌশলী এস, এম, হাসনাত হাসান, কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি আব্দুল হান্নান চিনু প্রমুখ।
মত বিনিময় সভায় প্রধান অতিথি মৌলভীবাজারের জেলা প্রশাসক মো: কামরুল হাসান বলেন, কমলগঞ্জ উপজেলা একটি পর্যটন সমৃদ্ধ এলাকা। কমলগঞ্জের হামহাম জলপ্রপাতে যাওয়ার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সাধন করা হবে। সামাজিক অবক্ষয় রোধে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। বিষমুক্ত সবজি চাষ করতে হবে। তিনি স্বচ্ছতার সাথে জনগণের স্বার্থের প্রতি লক্ষ্য রেখে সরকারের উন্নয়ন কর্মকান্ডের আরো গতিশীলতা আনতে হবে।
আপনার মন্তব্য