০৫ নভেম্বর, ২০১৫ ১৯:২৮
নগরীর চৌহাট্টা এলাকায় দুটি ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানাসহ দেড় লক্ষ টাকার নিষিদ্ধ ফুড সাপ্লিম্যান্ট, নকল ও মেয়াদউত্তীর্ণ মেডিসিন জব্দ করেছে সিলেট জেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার বিকাল ৫টা থেকে পরিচালিত অভিযানে নগরীর চৌহাট্টা এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসাইন মোহাম্মদ হাই জকী। এসময় থাকে সহযোগীতা করেন জেলা ঔষধ প্রশাসনের পরিদর্শক রোমেল মল্লিক। অভিযানকালে চৌহাট্টা অরিন ফার্মেসী থেকে ৫০ হাজার টাকার মেয়াদউত্তীর্ণ মেডিসিন জব্দসহ ২০ হাজার টাকা জরিমানা এবং মতিন ট্রের্ডাস থেকে ১লক্ষ টাকার নিষিদ্ধ ফুড সাপ্লিম্যান্ট, নকল ও মেয়াদউত্তীর্ণ ঔষধ জব্দ ও ২০ হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমান আদালত।
আপনার মন্তব্য