সিলেটটুডে ডেস্ক

১৭ ফেব্রুয়ারি , ২০২১ ১৯:৪০

নগরীতে পুলিশের অভিযানে গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার

নগরীর বিমানবন্দর থানা পুলিশের অভিযানে ১৫০ গ্রাম গাঁজাসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত সোয়া ৮টার দিকে থানার পূর্ব শাহী ঈদগাহস্থ দলদলি চা-বাগানের মেইন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে নগরীর শিবগঞ্জ এলাকার মৃত মফিজ মিয়ার ছেলে ছয়ফুল আহমদ (১৯) ও মৃত মোমিন বাবুর্চি’র ছেলে ফাহিম আহমদ (২০)।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

বুধবার সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে থেকে এই তথ্য জানানো হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত