সিলেটটুডে ডেস্ক

০৬ নভেম্বর, ২০১৫ ১২:০৭

জামালগঞ্জ থেকে ২১৬ বোতল ভারতীয় মদ সহ একজন আটক

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার “কুড় কাপসীস্থ” এলাকায় অভিযান চালিয়ে ২১৬ বোতল অফিসার্স চয়েস মদ সহ  আনছার আলী নামক এক ব্যক্তিকে আটক করেছে র‍্যাব ৯ এর সুনামগঞ্জ ক্যাম্পের একটি দল।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে  আনছার আলী (৩০) কে আটক করে। আনছার সুনামগঞ্জ জেলার বিশ্বম্বরপুর থানার কিদ্দরপুর গ্রামের হাসমত আলীর ছেলে।

আসামীর বিরুদ্ধে জামালগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত