সিলেটটুডে ডেস্ক

১৪ নভেম্বর, ২০১৫ ১৩:৩৪

সিসিকের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন’র উদ্বোধন

‘ভিটামিন ‘এ’ খাওয়ান, শিশুর মৃত্যুর ঝুঁকি কমান’ শ্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় সিলেটও পালিত হচ্ছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০১৫(২য় রাউন্ড)। সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে এ কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন  করেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবিব। সকাল ৯ টায় নগরীর ধোপাদিঘীরপারে বিনোদিনী নগর মাতৃসদন কেন্দ্র শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাইয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধন করা হয়।

এতে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সচিব সাবেরা আক্তার, সীমান্তীক এর প্রজেক্ট ম্যানেজার পারভেজ আলম, ইপিআই সুপারভাইজার ভূপাল রঞ্জন চন্দ প্রমুখ।
উল্লেখ্য এবার সিটি কর্পোরেশনের ২৭ ওয়ার্ডে ৩০টি স্থায় কেন্দ্র, ৯০টি অস্থায়ী কেন্দ্র, অতিরিক্ত কেন্দ্রের সংখ্যা ৭২টি, ২৮টি ভ্রাম্যমান কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ৬ মাস থেকে ১১ মাস বয়সীদের নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে দিনব্যাপী এ  কর্মসুচি চলবে।

আপনার মন্তব্য

আলোচিত