নিজস্ব প্রতিবেদক

১৫ নভেম্বর, ২০১৫ ১৪:৩৯

শামীম হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

সিলেট এমসি কলেজের ছাত্র শামীম আহমদ ছোটনের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন কর্মসুচি পালন করা হয়েছে। আজ রোববার (১৫ নভেম্বর) সোয়া ১১টায় সিলেট নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রিয় শহীদ মিনারের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

মানববন্ধন কর্মসুচিতে অংশ নেন এমসি কলেজ, মদন মোহন কলেজ, সরকারী কলেজ সহ বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা। 

রকিবুল ইসলাম রুমনের পরিচালনায় অনুষ্টিত মানববন্ধনে বক্তব্য রাখেন, সিলেট সিটি করপোরেশনের ১২নং ওয়ার্ড কাউন্সিলার সিকান্দর আলী, রুহেনা খানম মুক্তা, সিলেট আইন মহাবিদ্যালয়ের ছাত্র সুজন তালুকদার, কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ বাজার ব্যবসায়ী সমবায় সমিতির নেতা আব্দুল হামিদ বাবু, মেট্রোপলিটন ইউনিভার্সিটির ছাত্র রুমিও, লিডিং  ইউনিভার্সিটির ছাত্র সজিব, মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র ইমরান আহমদ পাপলু প্রমুখ। 

মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, মেধাবী ছাত্র শামীম আহমদ ছোটনের হত্যাকারীদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে। অন্যতায় সিলেটের ছাত্র সমাজ বৃহত্তর আন্দোলনের ডাক দিতে বাদ্য হবে। 

উল্লেখ্য, সিলেট এমসি বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র শামীম আহমদ ছোটন ৩০ অক্টোবর কোম্পনীগঞ্জের ভোলাগঞ্জ পাথর কোয়ারীতে এক সংঘর্ষের ঘটনায় নিহত হন।

আপনার মন্তব্য

আলোচিত