১৫ নভেম্বর, ২০১৫ ১৭:৩১
সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক লোকমান আহমদকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার বেলা ২টার দিকে ক্বিনব্রিজের দক্ষিণ পাশ থেকে লোকমানকে গ্রেফতার করে দক্ষিণ সুরমা থানা পুলিশ।
দক্ষিণ সুরমা থানার এসআই আশরাফুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ লোকমান আহমদকে গ্রেফতার করে।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, লোকমান আহমদের বিরুদ্ধে গাড়ি পুড়ানোসহ কয়েকটি মামলা রয়েছে। এজন্য তাকে গ্রেফতার করা হয়েছে।
তিনি জানান, লোকমান আহমদকে আদালতে প্রেরণ করা হয়েছে।
আপনার মন্তব্য