০৬ জুলাই, ২০২১ ২০:০২
র্যাব ৯ এর অভিযানে সিলেট মহানগরের শাহপরান (রহ.) থানাধীন এলাকা থেকে হাতেনাতে একজন চাঁদাবাজকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৫ জুলাই) রাত সোয়া ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিএসসি (ইসলামপুর ক্যাম্প), সিলেট এর একটি আভিযানিক দল তাকে গ্রেপ্তার করে।
মঙ্গলবার (৬ জুলাই) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব।
অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলম ও এএসপি আফসান আল আলম
র্যাব জানায়, সিলেট মহানগরের শাহপরান (রহ.) থানাধীন শাহপরান গেইট এর সামনে হইতে অভিযান পরিচালনা করে একজন চাঁদাবাজকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম ও ঠিকানা, মিজানুর রহমান রকি (রকি মিয়া) (২৬),পিতা- রাজন মিয়া, সাং- খাদিম চৌমুহনী থানা- শাহপরান (রহ.),এসএমপি-সিলেট।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে র্যাব ধৃত আসামিকে শাহপরান (রহ.) থানার মামলা নং-২৫/২১ তাং-০৫/০৭/২০২১ইং,ধারা- ৪৪৮/৩৮৫/৩২৩/৩২৪/৩৭৯/৩৪ পেনাল কোডমূলে শাহপরান (রহঃ) থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।
আপনার মন্তব্য