০৬ জুলাই, ২০২১ ২০:৪৮
সিলেটে লকডাউনের মধ্যেও থেমে নেই জুয়া খেলা। সোমবার রাতে চৌকিদেখীর সোহেল মিয়ার কলোনিতে (রংধনু-৩২/১)এ অভিযান পরিচালনা করে সিলেট নগরীর চৌকিদেখী এলাকা থেকে জুয়া অবস্থায় ৬ জনকে আটক করে বিমানবন্দর থানা পুলিশ।
মঙ্গলবার (৬ জুলাই) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর থানা পুলিশের একটি দল চৌকিদেখীর সোহেল মিয়ার কলোনির সাইদুরের ভাড়াটিয়া ঘরের ভিতর সোমবার রাত সাড়ে ৩ টার দিকে অভিযান পরিচালনা করে। অভিযানে পুলিশ দেখতে পায় ওই ঘরে টাকার বিনিময়ে তাস (জুয়া) খেলা চলছে। জুয়াড়িরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ৬ জনকে আটক করা হয়।
আটককৃতরা হলো, হবিগঞ্জের বানিয়াচংয়ের ইকরাম গ্রামের মৃত মজিদ মিয়ার ছেলে মো.সাইদুর মিয়া (৩৫), একই গ্রামের মৃত আলী আজমর ছেলে উজ্জল মিয়া (২৮), রজব আলীর ছেলে দিলোয়ার হোসেন (৩২), বজলু মিয়ার ছেলে স্বপন মিয়া (৩৫), মৃত আব্দুল গফুরের ছেলে আব্দুল আহাদ (৩০) ও তাইদ মিয়ার ছেলে রায়হান (২৪)।
এসময় জুয়াড়িদের হেফাজত থেকে জুয়া খেলায় ব্যবহৃত ৫২ পিস তাস, জুয়া খেলার দুই হাজার ১০ টাকা জব্দ করা হয়।
পরবর্তীতে জব্দকৃত আলামত ও ধৃত জুয়াড়িদের বিরুদ্ধে বিমান বন্দর থানায় একটি মামলা (মামলা নং-০৬, তাং-০৬/০৭/২০২১) দায়ের করা হয় বলে জানায় পুলিশ।
আপনার মন্তব্য