০৭ জুলাই, ২০২১ ০২:৩৫
হবিগঞ্জের মাধবপুরে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে উপজেলার উত্তর সরমা গোয়াছনগর গ্রামের মো. জজ মিয়ার ছেলে মো. উজ্জল মিয়া (৩১) ও চানখাঁবলা গ্রামের মৃত আতর আলীর ছেলে মো. আব্দুল মন্নান ওরফে মন্নাফ (৩৮)।
মঙ্গলবার সকালে মাধবপুর থানার ৮ নম্বর বুল¬া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড এর বুল¬া গ্রামে র্যাব অভিযান চালায়। এসময় মো. উজ্জল মিয়া ও মো. আব্দুল মন্নান ওরফে মন্নাফকে গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার রাতে র্যাবের গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি এই তথ্য জানানো হয়েছে।
এ ঘটনায় র্যাব বাদী হয়ে স্থানীয় থানায় তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করেছে।
অপরদিকে মাধবপুর থানার ১ নম্বর ধর্মগড় ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ধর্মগড় কালী মন্দির এলাকা থেকে চার কেজি ওজনের দুটি গাঁজার গাছ উদ্ধার করা হয়।
আপনার মন্তব্য