০৭ জুলাই, ২০২১ ১৫:০৪
লকডাউন অমান্য করায় নবীগঞ্জে ৪ মামলায় ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
লকডাউন ৭ম দিন রোববার (৭ জুলাই) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ এই জরিমানা করেন।
অভিযানে সেনাবাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।
সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় বুধবার (৭ জুলাই) চলমান লকডাউনের ৭ম দিনে নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশের নেতৃত্বে ও বাংলাদেশ সেনাবাহিনীর একদল সদস্যের সহযোগিতায় সকাল থেকে বেলা ২টা পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনা।
এতে নবীগঞ্জ বাজারের গাজীর টেক, শেরপুর রোড, মধ্যবাজার, স্কুল রোড, ওসমানী রোড হতে সেনাবাহিনীর সহযোগিতায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব উত্তম কুমার দাশ দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮, ২৬৯ এবং সংক্রামক রোগ (প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করেন। ৪টি মামলায় ১৩ হাজার টাকা জরিমানা করা হয় ।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ এ সময় সকলকে লকডাউনের বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।
আপনার মন্তব্য