নিজস্ব প্রতিবেদক

০৭ জুলাই, ২০২১ ১৭:৩৫

সিলেটে বজ্রপাতে দুই জনের মৃত্যু

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় মাছ শিকার করতে গিয়ে বজ্রপাতে দুই জনের মৃত্যু হয়েছে।

বুধবার (৭ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ৬ নং দক্ষিণ রণিখাই ইউনিয়নের একটি হাওরে বজ্রপাতের ঘটনা ঘটে।

ঘটনাস্থলেই মারা যান উপজেলার দক্ষিণ রণিখাই ইউনিয়নের পূর্ণাছগাম গ্রামের অনন্ত বিশ্বাসের ছেলে প্রাণেশ বিশ্বাস (২৬) ও সতি বিশ্বাসের ছেলে দিগেস বিশ্বাস (২১)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে প্রাণেশ ও দিগেস দক্ষিণ রণিখাই ইউনিয়নের ফুতাধরি হাওরে মাছ মারতে যান। সকাল সাড়ে ৯টার দিকে আকস্মিক ঝড় ও বজ্রপাত শুরু হয়। বজ্রপাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। দুপুর পর্যন্ত তারা ফিরে না আসায় স্বজনরা খোঁজ নিতে গিয়ে হাওরে তাদের লাশ পড়ে থাকতে দেখেন।

কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মজিবর রহমান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত