বানিয়াচং প্রতিনিধি

০৭ জুলাই, ২০২১ ১৯:৩৫

বানিয়াচংয়ে মডেল প্রেসক্লাবের উদ্যোগে মাস্ক বিতরণ

হবিগঞ্জের বানিয়াচংয়ে মডেল প্রেসক্লাবের উদ্যোগে কোভিড-১৯ সুরক্ষায় জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৭ জুলাই) দুপুর ১২টায় উপজেলা সদরের গ্যানিংগঞ্জ বাজারে এ কর্মসূচির উদ্বোধন করেন মডেল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি সর্দার আজিমুল হক স্বপন।

এসময় বাজারের বিভিন্ন পয়েন্টে আগত জনসাধারণের মাঝে চারশত মাস্ক বিতরণ করা হয়। সেই সাথে কোভিড-১৯ থেকে রক্ষা পেতে সরকারি নির্দেশনা মান্য করতে জনসাধারণকে অনুরোধ জানিয়েছেন নেতৃবৃন্দ।

মাস্ক বিতরণের সময় উপস্থিত ছিলেন, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু, কোষাধ্যক্ষ আব্দাল মিয়া, দপ্তর সম্পাদক তানজিল হাসান সাগর, নির্বাহী সদস্য ও দৈনিক সমকাল প্রতিনিধি রায়হান উদ্দিন সুমন ও লিলু আহমেদ প্রমুখ। পর্যায়ক্রমে উপজেলা সদরের প্রত্যেক বাজারে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
উল্লেখ্য, একঝাঁক মূল ধারার সাংবাদিকদের নিয়ে প্রায় ৩ মাস আগে বানিয়াচং মডেল প্রেসক্লাব গঠন করা হয়েছে। এর মধ্যে বৃক্ষরোপণ কর্মসূচিসহ সৃজনশীল কার্যক্রম দিয়ে জনমানুষের প্রত্যাশা পূরণে এগিয়ে যাচ্ছে এ মডেল প্রেসক্লাব।

 

আপনার মন্তব্য

আলোচিত