০৭ জুলাই, ২০২১ ২২:১২
সিলেটের জৈন্তাপুর উপজেলার ফতেপুর (হরিপুর) ইউনিয়নের হেমু হাউদ পাড়া এলাকার জালাল মিয়ার পুকুর থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। বুধবার বিকাল সাড়ে ৪ টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত মহিলা উপজেলার হেমু হাউদ পাড়া গ্রামের মৃত ইমাম উদ্দিনের স্ত্রী সোনাবান বিবির (৬৫)। গত মঙ্গলবার রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন।
পরিবারের দাবি, পূর্ব বিরোদের জের ধরে তাকে মেরে পুকুরে ফেলে দিয়েছে। পুলিশের ধারণা, মহিলা (স্মৃতি বম) বা মানসিক ভাবে ভেঙ্গে পড়ার কারণে সোনাবান বিবির অসাবধানতাবশত পুকুরে পড়ে মারা যেতে পারেন।
পুলিশ ও নিহত সোনাবান বিবির স্বজন সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে তিনি বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা তাঁকে বিভিন্ন জায়গায় খুঁজেও সন্ধান পাননি। বুধবার বিকাল সাড়ে ৪ টার স্থানীয় লোকজন জালাল মিয়ার পুকুরে লাশ ভাসতে দেখে। পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম.এ.জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগির আহমদ জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করার প্রস্তুতি চলছে। প্রাথমিক সুরতহালে শরীরের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।লাশটি পুকুরের পানিতে থাকয় তার পেঠে প্রচুর পানি ও শরীরে কাঁদা মাখা ছিলো। ময়না তদন্ত প্রতিবেদনের পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
আপনার মন্তব্য