০৮ জুলাই, ২০২১ ০২:৪৪
আজ বৃহস্পতিবার (৮ জুলাই) বিদ্যুৎ থাকবে না সিলেট নগরের কয়েকটি এলাকায়। মেরামত ও সংরক্ষণ কাজের জন্য টানা ৮ ঘণ্টা নগরীর বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
গত সোমবার বিদ্যুৎ অফিসের এক বিজ্ঞতিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়- বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নগরীর মিরাপাড়া, শাপলাবাগ রোড নং-১/২/৩, পূর্ব শাপলাবাগ,কল্যাণপুর, টিলাগড়, টুলটিকর, ফুলবাগ ও আশপাশ এলাকা, শিবগঞ্জ, সেনপাড়া, হাতিমবাগ, মনিপুরীপাড়া, লামাপাড়া, মনিপুরী পাড়া ও ও আশপাশ এলাকায় বিদ্যুৎ থাকবে না।
সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্টরা দুঃখ প্রকাশ করেছেন। ঘোষিত সময়ের আগেই মেরামত কাজ শেষ হয়ে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আপনার মন্তব্য