০৮ জুলাই, ২০২১ ১৪:৪১
হবিগঞ্জের নবীগঞ্জে ৫ কেজি গাঁজাসহ আব্দুল হামিদ (৩৫) নামের একজনকে আটক করেছে র্যাব-৯।
বুধবার (৭ জুলাই) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ৯ নং বাউশ ইউনিয়নে জামে মসজিদের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক আব্দুল হামিদ ৯ নং বাউশ ইউনিয়নের দৌলতপুর গ্রামের মতলিব উল্ল্যার ছেলে।
র্যাব জানায়, অভিযানের সময় তার কাছে ৫ কেজি ১০০ গ্রাম গাঁজা, দুইটি মোবাইল ফোন ও দুইটি সিমকার্ড উদ্ধার করে।
তাকে আটকের পর নবীগঞ্জ থানায় মাদক আইনে মামলা দায়ে করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়ে। পরে পুলিশ তাকে মাদিক মামলায় গ্রেপ্তার দেখায়।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেন নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ডালিম আহমদ।
আপনার মন্তব্য