০৮ জুলাই, ২০২১ ১৪:৫১
মৌলভীবাজারের জুড়ীতে অসচ্ছল মানুষদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ জুলাই) সকালে জায়ফর নগর ইউনিয়নের চেয়ারম্যান হাজী মাছুম রেজার সভাপতিত্বে ইউনিয়ন পরিষদের সামনে এই খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানা।
আরও উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, রিংকু রঞ্জন দাস, উপজেলা প্রকল্প কর্মকর্তা মো ওমর ফারুক, জায়ফর নগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির দারা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, ইউপি সদস্য সিরাজ মিয়া প্রমুখ।
এ সময় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ১ হাজার জন অসচ্ছল মানুষের মধ্যে চাল, ডাল, তেল, চিনি, সেমাই, লবণ, আলু, সাবান ও পেয়াজ দেওয়া হয়। উপজেলার ৬টি ইউনিয়নে মোট ১ হাজার ৫০০ জনের মধ্যে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হবে বলে উপজেলা ফিস সূত্রে জানা যায়।
আপনার মন্তব্য