জগন্নাথপুর প্রতিনিধি

০৮ জুলাই, ২০২১ ১৫:১১

জগন্নাথপুর থানার ওসিসহ তিন কর্মকর্তা জেলায় শ্রেষ্ঠ

সুনামগঞ্জের জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ তিন পুলিশ কর্মকর্তা জেলার শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তা হিসেবে পুরস্কৃত করা হয়েছে।

বুধবার সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান পুলিশ সুপারের কার্যালয়ে মাসিক সভায় তাদের হাতে পুরস্কার তুলে দেন।

জেলার শ্রেষ্ঠ পুরস্কার প্রাপ্তরা হলেন জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী, জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক অনিক চন্দ্র দেব, সহকারী উপ- পরিদর্শক মুক্তার হোসেন।

বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার জগন্নাথপুর সার্কেল কামরুল ইসলাম বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের সার্বিক মানদণ্ডে জগন্নাথপুর থানার ওসি ও দুই পুলিশ কর্মকর্তা জেলার শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তা মনোনীত হয়েছেন। আমি আশা করি এ স্বীকৃতি পেশাগত দায়িত্ব পালনে তাদের কে আরও দায়িত্বশীল করবে।

জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, এ স্বীকৃতি জগন্নাথপুরবাসীর। এটা আমাদের দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিবে।

আপনার মন্তব্য

আলোচিত