ছাতক প্রতিনিধি

০৮ জুলাই, ২০২১ ১৬:২৩

ছাতকে মাইক্রোবাস শ্রমিকদের মাঝে সরকারী খাদ্য সহায়তা প্রদান

সুনামগঞ্জের ছাতকে করোনা মহামারীর কারনে চলমান কঠোর লকডাউনে কর্মহীন হয়ে পড়া ৫০১ জন মাইক্রোবাস শ্রমিকের মধ্যে সরকারী খাদ্য সহায়তা প্রদানের তালিকা করা হয়েছে।

তাদের মধ্যে ১৪১ জন পরিবহন শ্রমিককে বৃহস্পতিবার (৮ জুলাই) দুপুরে শহরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে সরকারী খাদ্য সহায়তা প্রদান করা হয়।

খাদ্য সহায়তা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, স্থানীয় সরকার সুনামগঞ্জের উপ-পরিচালক মোহাম্মদ জাকির হোসেন।

এ সময় ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) তাপস শীল, সহকারী কমিশনার (ভূমি) সম্রাট হোসেন, ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সহকারী অরুণ অধিকারীসহ উপকারভোগী লোকজন উপস্থিত ছিলেন।

খাদ্য সহায়তার মধ্যে ছিল চাল, ডাল তেল, লবণ, আটা, চিনি, লাচ্ছা সেমাই, মুড়ি ও সাবান। আগামী ১০ জুলাই গোবিন্দগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে গোবিন্দগঞ্জ মাইক্রোবাস সমিতির ১৬৬ জন, জাউয়া ইউনিয়ন পরিষদে জাউয়া মাইক্রোবাস সমিতির ১৫৪ জন এবং দোলারবাজার ইউনিয়ন পরিষদে দোলাবাজার মাইক্রোবাস সমিতির ৪০ জনকে এ খাদ্য সহায়তা প্রদান করা হবে।

আপনার মন্তব্য

আলোচিত