০৮ জুলাই, ২০২১ ২১:৩৬
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার করোনা ও লকডাউন চলাকালে ক্ষতিগ্রস্ত পরিবহন শ্রমিকদের ২২০ পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (৮ জুলাই) তাহিরপুর উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় উপজেলা পরিষদের প্রাঙ্গণে সামাজিক দূরত্ব বজায় রেখে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রায়হান কবীর।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলী মর্তুজা, প্রবীণ সাংবাদিক উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ-সহকারী প্রকৌশলী সুব্রত দাশ প্রমুখ।
আপনার মন্তব্য