০৯ জুলাই, ২০২১ ০১:৩৯
সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামী ও নিয়মিত মামলার ৪জন সহ ৫জন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।
জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের মুজাহিদপুর গ্রামের মন্নান মিয়ার ছেলে ছোটন মিয়াকে (২০)কে জি আর ২০৩/২০১৮ এর মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী হিসেবে জগন্নাথপুর থানার সেকেন্ড অফিসার রাজিব রহমান তাকে গ্রেপ্তার করে।
পৃথক অভিযানে দাঙ্গার অভিযোগে দায়েরকৃত মামলার এজাহার নামীয় পলাতক আসামী জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ঘোষগাঁও গ্রামের সামছু উদ্দিনের ছেলে আলা উদ্দিন (২৫), কালাই মিয়ার ছেলে দিলদার হোসেন (৪৫), ইসমাইল মিয়ার ছেলে জালাল উদ্দিন (২৫) ও সামছু উদ্দিনকে (৪৪) গ্রেপ্তার করা হয়।
থানার অফিসার ইনচার্জ মো: ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, গ্রেপ্তারকৃত আসামীদের আজ বৃহস্পতিবার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
আপনার মন্তব্য