তাহিরপুর প্রতিনিধি

১০ জুলাই, ২০২১ ০১:০৬

তাহিরপুরে বিধিনিষেধ অমান্য করায় ১১ জনকে জরিমানা

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বিভিন্ন বাজারে ও সড়কে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকারি বিধিনিষেধ অমান্য করে  দোকান খোলা রাখা, যানবাহন পরিচালনা করায় এবং মাস্ক পরিধান না করায় মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) পরিচালনা করা হয়।

শুক্রবার (৯ জুলাই) তাহিরপুর উপজেলার সদর বাজার, আনোয়ারপুর ও বালিজুরি বাজারে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান কবির।

তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১১টি মামলায় (১১ জন) মোট ৬হাজার পঞ্চাশ টাকা  জরিমানা করা হয়। এরপর বিভিন্ন বাজারে ও সড়কে চালানো হয়েছে স্বাস্থ্য বিধি সংক্রান্ত প্রচারণা।

এসময় তাহিরপুর থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুল লতিফ তরফদার সহ পুলিশ, বিজিবি, আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান কবির জানান, সরকারী বিধিনিষেধ অমান্য করায় উপজেলার বিভিন্ন বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন, ঘরে থাকুন, নিজে সুস্থ থাকুন, অপরকে  সুস্থ থাকতে সহায়তা করুন। অন্যতায় আরো কঠিন পদক্ষেপ গ্রহণ করা হবে।

আপনার মন্তব্য

আলোচিত