২৬ জুন, ২০২৬ ০৪:১৩
শিল্প-সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য ৮ জন গুণীশিল্পী ও ২টি আঞ্চলিক সৃজনশীল সাংস্কৃতিক সংগঠনকে জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা ২০২৪ ও ২০২৫ পদক দেওয়া হচ্ছে।
শুক্রবার (২৬ জুন) বেলা আড়াইটায় নগরের পূর্ব শাহী ঈদগাহস্থ শিল্পকলা একাডেমির মিলনায়তনে এ পদক প্রদান অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসবে উপস্থিত থাকবেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহা।
জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা ২০২৪ পদকপ্রাপ্ত গুণীজনেরা হলেন- আব্দুল মালিক (চারুকলা), শ্যামল ঘোষ (নৃত্যকলা), প্রতীক এন্দ (কন্ঠসংগীত), মো. স্বপন খান (যন্ত্রসংগীত) এবং কথাকলি, সিলেট (আঞ্চলিক সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন)।
জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা ২০২৫ পদকপ্রাপ্ত গুণীজনেরা হলেন- সালেহ আহমদ খসরু (আবৃত্তি), সেলিম আউয়াল (সৃজনশীল সাংস্কৃতিক গবেষক), শামীম আহমদ (কণ্ঠসংগীত), মো. আব্দুল মোনায়েম (ফটোগ্রাফি) এবং গীতবিতান, বাংলাদেশ (আঞ্চলিক সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন)।
অনুষ্ঠানে পদকপ্রাপ্তদের মধ্যে ক্রেস্ট, সম্মাননা চেক, সনদপত্র ও উত্তরীয় তুলে দেওয়া হবে।
আপনার মন্তব্য