১০ জুলাই, ২০২১ ১৯:১২
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় করোনাভাইরাস ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত তিনশত ৫০টি পরিবারের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপহার বিতরণ করা হয়েছে।
শনিবার (১০ জুলাই) সকালে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের আনোয়ারপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিতরণ করা হয়।
এসময় চাল ১০ কেজি, ডাল ২ কেজি, তেল ১ লিটার, চিনি ১ কেজি, লবন ১ কেজি, সেমাই ১ প্যাকেট, আটা ১ কেজি, মুড়ি ১ পেকেট, সাবান ১ টি বালিজুড়ী ইউনিয়নের উপকার ভোগীদের দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবির,উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ-সহকারী প্রকৌশলী সুব্রত দাশ, এটিও বিপ্লব চন্দ্র সরকার, আনোয়ারপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, স্থানীয় মেম্বারসহ সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তাগন ও উপকার ভোগীরা।
আপনার মন্তব্য