মাধবপুর প্রতিনিধি

১২ জুলাই, ২০২১ ২০:৫৮

মাধবপুরে লকডাউন অমান্য করায় জরিমানা

হবিগঞ্জের মাধবপুরে লকডাউন অমান্য করার অপরাধে ও স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমাণ আদালত ৮টি মামলায় ১ হাজার ৯০০ টাকা জরিমানা করেছেন।

সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মহিউদ্দিন আহামেদ মাধবপুর উপজেলা সদরে অভিযান চালিয়ে এই জরিমানা করেন।

জানা গেছে, স্বাস্থ্যবিধি ও লকডাউন অমান্য করে অযথা ঘুরাফেরা করার সময় আট ব্যক্তিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের ১ হাজার ৯০০ টাকা জরিমানা করেন। এসময় সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত