তাহিরপুর প্রতিনিধি

১২ জুলাই, ২০২১ ২২:০২

তাহিরপুরে ৩৫০ পরিবারে প্রধানমন্ত্রীর উপহারের খাদ্য সমাগ্রী বিতরণ

করোনা পরিস্থিতিতে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের কর্মহীন হয়ে পড়া ৩৫০টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ উপহারের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে খাদ্যসামগ্রীগুলো বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীতে ছিল চিনি, গুড়, চিরা, লবন, মোমবাতি, ম্যাচ লাইট, বিস্কিট, চাল ও মুড়ি।

এসময় বড়দল উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মো. আবুল কাশেম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী আল আমিন, ইউপি সচিব এখলাছ উদ্দিন, স্থানীয় ইউপি সদস্য সুষমা জাম্বিল, স্বপ্না আক্তার, রাবেয়া বেগম, নোয়াজ আলী, জিয়াউর রহমান জিয়া, শব্দর আলী, শফিকুল ইসলাম, আবু তাহের, সম্রাট  মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত