১৩ জুলাই, ২০২১ ০০:২০
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ৭৮০ পিস ইয়াসহ প্রমোদ সূত্রধর (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১২ জুলাই) বিকেল ৩টার দিকে র্যাব উপজেলার নূরপুর ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করে।
সে ব্রাহ্মনবাড়িয়া জেলার নাসিরনগর থানার ধরমন্ডল (ছাতিকামলার পাড়) এলাকার মৃত ক্রিতীস সূত্রধরের ছেলে।
সোমবার রাত ১১টার দিকে র্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
র্যাব সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি আভিযানিক দল শায়েস্তাগঞ্জ থানার ৭নম্বর নূরপুর ইউনিয়ন পরিষদের অর্ন্তগত আলীপুর বাজার এলাকায় অভিযান চালায়। এসময় ৭৮০ পিস ইয়াবাসহ প্রমোদ সূত্রধরকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার বসু দত্ত চাকমা।
এ ঘটনায় র্যাব বাদী হয়ে স্থানীয় থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
আপনার মন্তব্য