জগন্নাথপুর প্রতিনিধি

১৩ জুলাই, ২০২১ ০১:৪৩

আজ জগন্নাথপুরে জেলা পরিষদের ১১ নং ওয়ার্ডের ভোট

আজ জগন্নাথপুর জেলা পরিষদের ১১ নং ওয়ার্ডের উপ নির্বাচন। এ ওয়ার্ডটি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সাতটি ইউনিয়ন নিয়ে গঠিত। চলমান লকডাউনের বিধিনিষেধের মধ্যেই এ ওয়ার্ডের উপ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। উপ নির্বাচনে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় কাগজে কলমে থাকলেও বাস্তবে রয়েছেন দুইজন।

জেলা পরিষদ ও উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায় জেলা পরিষদ সদস্য সৈয়দ সাব্বির আহমেদের মৃত্যুতে এ আসনটি শূন্য হয়। একাধিকবার লকডাউনের কারণে নির্বাচন স্থগিত হয়। সর্বশেষ ঘোষণা অনুযায়ী আজ ১৩ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে এ ওয়ার্ডের উপ নির্বাচন। নির্বাচনে তিনজন প্রার্থী মনোনয়ন দাখিল করে প্রতীক পেলেও একজন প্রতীক পাওয়ার পর নির্বাচন থেকে সরে গিয়ে যুক্তরাজ্যে চলে যান।

প্রার্থীরা হলেন সৈয়দ দুলাল তিনি তালা প্রতীক নিয়ে লড়ছেন। অপরজন হলেন এম সমছু মিয়া সুজন টিউবওয়েল) ও জাহাঙ্গীর হোসেন কোরেশী (ঘুড়ি)। জাহাঙ্গীর হোসেন কোরেশী কোন ধরনের প্রচারণা না করে যুক্তরাজ্যে চলে গেছেন।
উপজেলার রানীগঞ্জ, চিলাউড়া হলদিপুর, সৈয়দপুর শাহারপাড়া, পাটলী, মীরপুর,আশারকান্দি ও পাইলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার ও সংরক্ষিত নারী সদস্য ভোটার হিসেবে ভোটাধিকার প্রয়োগ করে জেলা পরিষদ সদস্য নির্বাচিত করবেন।

নির্বাচনের মূল লড়াইয়ে সৈয়দপুর গ্রামের কবি গীতিকার সৈয়দ দুলাল ও পাটলী ইউনিয়নের বাসিন্দা এম সমছু মিয়া সুজনের মধ্যে হবে।

জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান বলেন সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত একটানা ভোট গ্রহণের মাধ্যমে উপজেলার সৈয়দপুর আলিয়া মাদ্রাসা কেন্দ্রে ভোট গ্রহণ হবে।

সামাজিক দুরত্ব স্বাস্থ্য বিধি মেনে আমরা ভোট গ্রহণের সকল প্রস্তুতি গ্রহণ করেছি।

আপনার মন্তব্য

আলোচিত