১৩ জুলাই, ২০২১ ০১:৫০
গোলাপগঞ্জের বাঘা ইউনিয়নের কৃতি ফুটবলার, বিশিষ্ট সমাজসেবী আব্দুল আহাদ ভেলাই মিয়া মারা গেছেন।
বাঘা ইউনিয়নের উত্তর বাঘা আনছার মহল্লার বাসিন্দা আব্দুল আহাদ বেলাই মিয়া সোমবার (১২ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭ টায় নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।
আব্দুল আহাদ বেলাই মিয়ার মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন "বাঁচাও হাতালী মাঠ" আন্দোলন কর্মীরা। এক শোক বার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেনা জানানো হয়েছে।
শোক বার্তায় "বাঁচাও হাতালী মাঠ" আন্দোলনের মুখপাত্র জানান, ঐতিহ্যবাহী জনপদ বাঘার কৃতি এই ফুটবল খেলোয়াড়ের মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হয়েছে। তাঁর মৃত্যুর শোককে শক্তিতে পরিনত করে বাঘা হাতালী মাঠের নাম ডাকাতির প্রতিবাদ এবং মাঠ সংরক্ষণ আন্দোলন আরো বেগবান হবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।
ঐতিহ্যবাহী বাঘা হাতালী মাঠে সত্তর দশকে ভেলাই মিয়ার ক্রিড়া নৈপুণ্যে হাজারো দর্শক মুগ্ধ হতেন। সদালাপী, হাস্যুজ্জল প্রিয় এই মানুষটির ভাস্বর স্মৃতি বাঘাবাসির হৃদয়ে বেঁচে থাকবে প্রজন্ম থেকে প্রজন্মে।
আপনার মন্তব্য