জুড়ী প্রতিনিধি

১৩ জুলাই, ২০২১ ১৬:৪০

জুড়ীতে করোনা প্রতিরোধক বুথের উদ্বোধন

করোনাভাইরাস থেকে পথচারীদের সুরক্ষা এবং জনসচেতনতার লক্ষ্যে  মৌলভীবাজারের জুড়ীতে করোনা প্রতিরোধক বুথ উদ্বোধন করা হয়।

আওয়ামী লীগের মানব সম্পদ বিষয়ক উপ কমিটির সদস্য ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের উদ্যোগে মঙ্গলবার (১৩ জুলাই) সকালে এ বুথ স্থাপনের উদ্বোধন করেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রঞ্জিতা শর্মা।

করোনা প্রতিরোধক এই বুথে হাত পরিষ্কারসহ পুরাতন মাস্ক রেখে বিনামূল্যে নতুন মাস্ক নেওয়ার সু-ব্যবস্থা আছে। উপজেলা পরিষদের সম্মুখ, কামিনীগঞ্জ বাজার ও ভবানীগঞ্জ বাজারে এসব বুথ স্থাপন করা হয়।

উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, জায়ফর নগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির দারা, ইউপি সদস্য ফয়জুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান সুমন, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ সভাপতি হুমায়ূন রশীদ রাজি, জুড়ী উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাহীন আহমদ, সাংস্কৃতিক সম্পাদক কামরুল হাসান নোমান, সহ সম্পাদক ইকবাল খান, সদস্য সায়েম জাফর ইমামী, সালমান আফরাজ, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফয়সল আহমদ, প্রচার সম্পাদক মো বেলাল হোসাইন,  জুড়ী কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক তাপস দাস, সাবেক সভাপতি এ আর সাজেদ প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত