১৫ জুলাই, ২০২১ ২১:১১
হবিগঞ্জ জেলার চুনারুঘাট প্রেসক্লাবের উদ্যোগে ইকরতলি আশ্রয়ন প্রকল্প এলাকায় দুই শতাধিক বৃক্ষরোপণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জুলাই) দুপুরে প্রেসক্লাব নেতৃবৃন্দ ওই এলাকায় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা রোপণ করেন।
এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্রপাল, প্রেসক্লাবের সভাপতি মো. কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. জামাল হোসেন লিটন ছাড়াও উপস্থিত ছিলেন গাজিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ইকরতলী আশ্রয়নের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হুমায়ুন কবির খান, চুনারুঘাট প্রেসক্লাবের সহ সভাপতি মহিদ আহমদ চৌধুরী, যুগ্ম সম্পাদক ইসমাইল হোসেন বাচ্চু, সাংবাদিক ওয়াহিদুল ইসলাম জিতু, এস এম সুলতান খান, আব্দুর রাজ্জাক রাজু, নূর উদ্দিন সুমন, খন্দকার আলাউদ্দিন, এস আর রুবেল মিয়া, শংকর শীল, শেখ হারুন, আব্দুল জাহির মিয়া প্রমুখ।
পরে তারা ভূমিহীন ও গৃহহীন ('ক' শ্রেণী) পরিবারের জন্য নির্মিত বাসগৃহ ঘুরে দেখেন।
উপকারভোগীরা জানান, তারা শান্তিপূর্ণভাবে প্রধানমন্ত্রীর উপহারের ঘরে বসবাস করছেন। তাদের কোনরূপ সমস্যা নেই। ইতিমধ্যে আশ্রয়নের বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়েছে। পূর্বের ছয়টি নলকূপের সাথে আরও দশটি গভীর নলকূপ স্থাপনের কাজ চলমান রয়েছে। প্রকল্প ব্যবস্থাপনা কমিটির সভাপতি গাজীপুর ইউনিয়ন চেয়ারম্যান হুমায়ুন কবির খানসহ অন্য সদস্যদের নিয়ে নিয়মিত উপকারভোগীদের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন। সে সাথে প্রকল্প বাস্তবায়নকারী কর্মকর্তাগণ প্রতিনিয়ত প্রকল্প স্থলে উপস্থিত হয়ে প্রকল্প স্থলকে আরো সুন্দর করে সাজাতে এবং প্রকল্পের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে কর্মকাণ্ড পরিচালনা করছেন।
প্রসঙ্গত, চুনারুঘাট উপজেলা ১২০ টি ঘর নির্মাণ করা হয়েছে।
আপনার মন্তব্য