চুনারুঘাট প্রতিনিধি

১৭ জুলাই, ২০২১ ১৩:৩৮

চুনারুঘাটে ভিজিএফ চাল বিতরণ

হবিগঞ্জের চুনারুঘাটে পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে পৌরসভার (২নং ওয়ার্ড) বড়াইল গ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ভিজিএফ-২০২১ এর চাল বিতরণ করা হয়েছে।

শনিবার (১৭ জুলাই) সকাল ১০টায় হাজী ইয়াসিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভিজিএফ-২০২১ বিতরণ করা হয়।

প্যানেল মেয়র ও ওয়ার্ড কাউন্সিল আব্দুল হান্নান জনপ্রতি ১০ কেজি করে ৫৪০ জনকে ভিজিএফ চাল বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক সমবায় কর্মকর্তা মোহাম্মদ কাউছার আহমেদ রনি, মহিলা কাউন্সিল মাসকুরা আক্তার পাবনা, সংবাদকর্মী শঙ্কর শীল, মোহাম্মদ সিদ্দিক আলী, বেলাল হোসেন রাবেল প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত