নিজস্ব প্রতিবেদক

১৭ জুলাই, ২০২১ ১৮:০৭

সিলেটের স্বাস্থ্য বিভাগের নতুন পরিচালক হিমাংশু লাল রায়

স্বাস্থ্য বিভাগ সিলেটের নতুন বিভাগীয় পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন সিলট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বর্তমান উপপরিচালক ডাঃ হিমাংশু লাল রায়।

গত০ ১৫ জুলাই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব জাকিয়া পারভিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ আদেশ জারি করা হয়।

একই আদেশে বর্তমানে কর্মরত সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাঃ সুলতানা রাজিয়াকে পরিচালক (আর্থিক ব্যাবস্থাপনা), স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর মহাখালী ঢাকাতে বদলি করা হয়েছে।

বর্নাঢ্য কর্ময় জীবনের অধিকারী ডাঃ হিমাংশু লাল রায় উপজেলা স্বাস্হ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা গোলাপগঞ্জ থেকে কর্ম জীবন শুরু করে ডেপুটি সিভিল সার্জন সিলেট, সিভিল সার্জন রংপুর, সিভিল সার্জন হবিগঞ্জ, সিভিলে সার্জন সিলেট ও বর্তমানে উপ-পরিচালক সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত রয়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত