তাহিরপুর প্রতিনিধি

১৯ জুলাই, ২০২১ ১৮:৫৯

তাহিরপুরে কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ প্রদান

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার রোপা আমন নাবী জাতের বীজ কৃষক ও কৃষাণীদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

সোমবার (১৯ জুলাই) দুপুরে উপজেলা কৃষি অফিস মিলনায়তনে ২০২১-২২ মৌসুমে আপদকালীন কৃষি পুনর্বাসন কর্মসূচীর আওতায় বন্যার সম্ভাব্য ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে আগাম প্রস্তুতি হিসাবে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক দিলীপ কুমার অধিকারী।

তাহিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসান-উদ-দৌলা সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীর, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ আলাউদ্দিন, উপজেলা প্রেসক্লাবে প্রতিষ্ঠাতা সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ, সাংবাদিক আবুল কাশেম প্রমুখ। এসময় উপজেলা কৃষি অফিসের উদ্ভিদ সম্প্রসারণ কর্মকর্তা মো. আসাদুজ্জামানসহ অনেকেই উপস্থিত ছিলেন।

তাহিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসান-উদ-দৌলা জানান, উপজেলার বাদাঘাট, উত্তর বড়দল, বালিজুড়ি, বড়দল দক্ষিণ ও শ্রীপুর উত্তর ইউনিয়নের সর্বমোট ১৪০ জন কৃষক ও কৃষাণীদের প্রণোদনা হিসাবে ৫ কেজি করে বিনামূল্যে বীজ প্রদান করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত