মাধবপুর প্রতিনিধি

০৭ সেপ্টেম্বর, ২০২১ ১৮:৪৬

মাধবপুরে হোটেল হাইওয়ে ইন ও আল আমীনকে জরিমানা

র‌্যাব-৯ ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করে মাধবপুরের হোটেল হাইওয়ে ইন, হোটেল আল আমীনকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বিকালে র‌্যাব-৯ এর হবিগঞ্জ সিপিসি ১ কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান, ভোক্তা অধিকার সংরক্ষণের হবিগঞ্জের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা এই অভিযান পরিচালনা করেন।

র‌্যাব জানায়, ঢাকা সিলেট মহাসড়কের হোটেল হাইওয়ে ইনকে ৫০ হাজার টাকা ও হোটেল আল আমীনকে ৩০ হাজার টাকা নগদ জরিমানা করে তা আদায় করা হয়।।

হবিগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা জানান, অস্বাস্থ্যকর পরিবেশ, মেয়াদ উত্তীর্ণ খাবার, মূল্য তালিকা না থাকা, খাবার পেপার দিয়ে ঢেকে না রাখা ইত্যাদি কারণে হোটেল হাইওয়ে ইন, হোটেল আল আমীনকে জরিমানা করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত