নিজস্ব প্রতিবেদক

২৮ জুন, ২০২৬ ১৩:৪৯

নকলমুক্ত পরিবেশে পরীক্ষা: সিলেটে কর্মকর্তাদের সঙ্গে শিক্ষামন্ত্রী মিলনের মতবিনিময় সভা

এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে আয়োজনের লক্ষ্যে সিলেট শিক্ষা বোর্ড এবং সিলেট অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৮ জুন) সকালে জালালাবাদ গ্যাস ভবন অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারের শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, এমপি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

এরআগে মন্ত্রী রোববার সকাল ৮টায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দরে তাঁকে সরকারি কর্মকর্তা ও বিএনপি নেতারা স্বাগত জানান।

আপনার মন্তব্য

আলোচিত