মাধবপুর প্রতিনিধি:

১০ সেপ্টেম্বর, ২০২১ ২৩:৪৯

মাধবপুরে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

হবিগঞ্জের মাধবপুরে ১০ কেজি ভারতীয় গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির এএসআই জিয়াউর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ঢাকা-সিলেট মহাসড়কের মুক্তিযুদ্ধা চত্বর এলাকায় অভিযান চালায়। এসময় ১০ কেজি গাঁজাসহ দুই মাদক পাচারকারীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মাদক পাচারকারীরা হলো- মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামের সফিক মিয়ার ছেলে আব্দুস সোবহান রুবেল (২৮) ও একই ইউনিয়নের উত্তর সন্তোষপুর গ্রামের মো. আবুল কালামের ছেলে মো. রিপন মিয়া (২৪)।

তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক গোলাম মোস্তফা জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত